Dhaka ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় কাল বৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড

সাকিল হোসেন
  • Update Time : ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৭ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, দোকানপাট গাছপালা লন্ডভন্ড, যান চলাচল এবং বিদ্যুৎ লাইন বিচ্ছন্ন হয়ে পড়েছে।

শরিবার গভীর রাতে দফায় দফায় ঝড় এবং বজ্রপাতের ঝলকানিতে জনজীবনে আতঙ্ক নেমে আসে। রাত চারটার দিকে একটানা ঝড়ের কারনে বাড়িঘর, দোকানপাট এবং রাস্তায় গাছ পড়ে গেলে যান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে পড়ে যাওয়া ডাল অপসারণ করতে গিয়ে হরিরামপুর মৌজার জুলফিকার আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলা সর্দারপাড়া মোড়ে কড়াইগাছ উপড়ে পড়ে প্রায় দুই ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনসাধারণ দ্রুত ডাল অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। উপজেলার নজিপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল বটগাছ রাস্তার উপর উপরে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। নজিপুর সরকারি কলেজ চত্বরের বড়রবড় গাছগুলো উপড়ে পড়ে গেছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা সকলকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পত্নীতলায় কাল বৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড

Update Time : ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬