Dhaka ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন ভাড়া নিবেন

Reporter Name
  • Update Time : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ২০৯ Time View

বিশেষ প্রতিনিধি:: জীবন ভাড়া নিবেন

কোহিনূর আক্তার

জীবনের ভাড়াটিয়া অনেক আসে,
তারা তো ক্ষণিক হয় ।
জীবনটা তাদের মতো করে, ব্যবহার করে চলে যায় । আবার জীবনটা মেরামত করে, মনের ক্যানভাসে বিজ্ঞাপন দিতে হয় ।
জীবনের ভাড়াটিয়া লাগবে,
আছেন কেউ
জীবন ভাড়া নেবার ?

কেউ দুঃখের বারান্দায় বসে প্রেমের হাতের মদে মাতাল হয়ে আবার জীবন খুঁজে।
কেউ স্বপ্ন সাজায় দেওয়ালে,
কেউ দুঃখ ঝুলিয়ে রাখে নীরবে,
ভুলে যাই এই শরীর আমার নয়,
আমি কেবল জীবন পথের ভাড়াটে।

বুঝিনি
তাই কাঁদিনি
জীবনের মানে
সে সন্ধ্যার ক্ষণে ।
শরীরে আতর মেখে
সাজি নিষিদ্ধ অবতার
আবছায়া চোখে দেখি
প্রিয়ার বুকে
আমার রূপের হার ।

ভাড়াটিয়া লাগবে
জীবনের ভাড়াটিয়া ।
নিবেন ভাড়া ।

Tag :

Please Share This Post in Your Social Media

জীবন ভাড়া নিবেন

Update Time : ১০:৩৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

বিশেষ প্রতিনিধি:: জীবন ভাড়া নিবেন

কোহিনূর আক্তার

জীবনের ভাড়াটিয়া অনেক আসে,
তারা তো ক্ষণিক হয় ।
জীবনটা তাদের মতো করে, ব্যবহার করে চলে যায় । আবার জীবনটা মেরামত করে, মনের ক্যানভাসে বিজ্ঞাপন দিতে হয় ।
জীবনের ভাড়াটিয়া লাগবে,
আছেন কেউ
জীবন ভাড়া নেবার ?

কেউ দুঃখের বারান্দায় বসে প্রেমের হাতের মদে মাতাল হয়ে আবার জীবন খুঁজে।
কেউ স্বপ্ন সাজায় দেওয়ালে,
কেউ দুঃখ ঝুলিয়ে রাখে নীরবে,
ভুলে যাই এই শরীর আমার নয়,
আমি কেবল জীবন পথের ভাড়াটে।

বুঝিনি
তাই কাঁদিনি
জীবনের মানে
সে সন্ধ্যার ক্ষণে ।
শরীরে আতর মেখে
সাজি নিষিদ্ধ অবতার
আবছায়া চোখে দেখি
প্রিয়ার বুকে
আমার রূপের হার ।

ভাড়াটিয়া লাগবে
জীবনের ভাড়াটিয়া ।
নিবেন ভাড়া ।