উখিয়ায় বিজিবির চেকপোস্টে ২ হাজার পিস ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক
- Update Time : ০৯:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২৩ Time View
কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ায় বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে ২ হাজার পিস ইয়াবাসহ এক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৬ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮৩০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় কালো কসটেপে মোড়ানো একটি ছোট প্যাকেট থেকে ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারের চালক মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা- শফিউল্লাহ, গ্রাম- শেখের খিল, ডাকঘর- শেখের খিল, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি
অধিনায়ক
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)


















