ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
- Update Time : ০৮:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৯০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৪,৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০এপ্রিল২০২৬ং) বুধবার ২৯ এপ্রিল ২০২৬ইং বিকেলে আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল বিকাল ৪:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ মনির মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন বিকাল ৫:৩০ ঘটিকায় টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এসময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির কাছ থেকে ৩,৯২০ (তিন হাজার নয়শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ মনির মিয়া (৩৮): পিতা- ফোড়ন আলী, সাং- ধর্মঘর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
২. মোঃ ফয়সাল (৩২): পিতা- মৃত আলী আজগর, সাং- ভৈরবপুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
৩. মোঃ নুরুল হুদা ওরফে পাবেল (৩০): পিতা- জাহিদুল ইসলাম, সাং- ঘোড়াকান, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক ও ২টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ৫টি মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত।
এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


















