Dhaka ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনি ত্রিমুখ নদীর ওপর সেতু নির্মাণে সরেজমিন পরিদর্শন, অনুমোদন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার আশাবাদ

মাসুদ পারভেজ
  • Update Time : ০৮:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১১৬ Time View

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার এমপি এর উদ্যোগ ও ডিও লেটারের প্রেক্ষিতে আজ আশাশুনি উপজেলার কোলা-ঘোলা, ও কোলা- কল্যানপুর ত্রিমুখ নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নূর ইয়াসিন, নির্বাহী প্রকৌশলী ইউসুফ হারুন এবং সহকারী প্রকৌশলী (মনিটরিং-২) নাফিস ইবনে ওলি।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রস্তাবিত সেতুস্থল, নদীর প্রবাহ, যোগাযোগ ব্যবস্থা, জনসাধারণের চলাচল, স্থানীয় অর্থনৈতিক কার্যক্রম এবং অবকাঠামোগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তাদের মতামত প্রদান করেন।

স্থানীয়দের মতে, কোলা-গোলা ত্রিমুখ নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মিত হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।

সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার এমপি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ ও উদ্যোগ গ্রহণ করে আসছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই গুরুত্বপূর্ণ সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন এবং পরবর্তী প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়ার জন্য বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে যে, সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে কোলা-গোলা ত্রিমুখ নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের অনুমোদন প্রক্রিয়া শিগগিরই আরও এগিয়ে যাবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আশাশুনি ত্রিমুখ নদীর ওপর সেতু নির্মাণে সরেজমিন পরিদর্শন, অনুমোদন প্রক্রিয়া এগিয়ে যাওয়ার আশাবাদ

Update Time : ০৮:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬