Dhaka ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ১০১ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণী গ্রামের বাসিন্দা মোঃ মমিন (৭০) ও তার স্ত্রী মোছাঃ হাসনা বানু (৬২) দীর্ঘদিন ধরে অসুস্থতায় মানবেতর জীবনযাপন করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫-৬ মাস ধরে নানা জটিল রোগে ভুগছেন মমিন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিকবার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন তিনি।

অন্যদিকে তার স্ত্রী হাসনা বানুও শারীরিকভাবে অসুস্থ। চোখে ঝাপসা দেখেন, ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তবুও স্বামীর সেবাযত্নে নিয়োজিত রয়েছেন। সংসারে উপার্জনের কোনো উৎস না থাকায় চরম কষ্টে দিন কাটছে এই দম্পতির।
তাদের দুই মেয়ে থাকলেও বিয়ের পর তারা নিজ নিজ সংসারে ব্যস্ত ও আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় বাবা-মায়ের পাশে দাঁড়াতে পারছেন না বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে ১লা মে শক্রবার দুপুরে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি। তিনি অসুস্থ মমিনের জন্য বসে প্রস্রাব-পায়খানা করার উপযোগী একটি বিশেষ চেয়ার প্রদান করেন এবং চিকিৎসা ব্যয় মেটাতে নগদ অর্থ সহায়তা দেন।

ছাত্রদল নেতা ইফতি বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। মমিন চাচা ও হাসনা চাচির কষ্ট দেখে আমি ব্যথিত হয়েছি। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।”
স্থানীয় বাসিন্দা মাসুদ বলেন,
“ওনারা খুব কষ্টে আছেন। চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। আজকের এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।

স্থানীয়রা মনে করছেন, সমাজের সচেতন ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মমিন ও হাসনা বানুর মতো অসহায় মানুষদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

অসহায় বৃদ্ধ দম্পতির পাশে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদ ইফতি

Update Time : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬