Dhaka ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কমিটি বিলুপ্ত ঘোষণা

শেখ শরিফুল ইসলাম
  • Update Time : ০৮:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ৩৫ Time View

কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরা জেলার কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সমন্বয় সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটির গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে

৩১ মার্চ মঙ্গলবার রাত্র সাড়ে আটটায় নাজিমগঞ্জ বাজারে চাঁদনীতে মথুরেশপূর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ঐতিহ্যবাহী নজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী ও বাজারের ব্যবসায়ী মাওলানা আজিজুর রহমান।বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহবুবুর আলহাজ্ব আব্দুল হামিদ, রহমান,আব্দুল করিম,ইউপি সদস্য মোজাফফর হোসেন,সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মথুরেশপুর ইউনিয়ন শাখার সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবাু, ফিরোজ কবির কাজল,প্রভাষক আনিসুর রহমান,আমিনুর রহমান, রওনাকুজ্জাবান রুমি,শেখ শিরুজ্জামান,শেখ শরিফুল ইসলাম,তারিকুস শারাফাত প্রমুখ। ৫ ই আগস্ট এর পরে স্বঘোষিত বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাজারে ব্যবসায়ীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের ঐতিহ্য ধরে রাখার সুবাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ধারায় নির্বাচনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা সহ নির্বাচনের জন্য সকল প্রস্তুতির বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর মাধ্যমে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের উপরে স্বঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণায় বাজারের উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে আনন্দে উল্লাস বইতে থাকে।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সমন্বয় সভায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

কমিটি বিলুপ্ত ঘোষণা

Update Time : ০৮:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬