বোদা বাজার অভিযান
- Update Time : ১০:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০১ Time View
বিশেষ প্রতিনিধি পঞ্চগড় ::আজ রোজ বুধবার আনুমানিক ৩ ঘটিকার সময় বোদা বাজার অভিযান এর সময়
উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার, পঞ্চগড়
জয় চন্দ্র রায় ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক,জনাব এ এস এম মাসুম-উদ-দৌলা ও বোদা থানা পুলিশের সহযোগিতায় এ সময় প্রত্যেকটি ইফতারের দোকান স্বাস্থ্যবীধি নিশ্চিত করা এবং প্রত্যেকটি দোকানে মাস্ক হ্যান্ড গ্লোভস ও মাথার ক্যাপ দেওয়া হয়েছে প্রতিটি হোটেলে মূল্য তালিকা যাচাই করা হয়।
দুটি ফলের দোকান থেকে ৫ কেজি মতো চেরি ফল বিনষ্ট করা হয়েছে, গরুর মাংসের দোকানে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যায়ন আছে কিনা নিশ্চিত করা হয়েছে গরুর মাংসের দোকানের মূল্য তালিকা সামনে ঝুলানো সম্বন্ধে অবগত করা।
একটি জিলাপির দোকানে আনুমানিক ২০ কেজির মত গুড়ের জিলাপি কাপড়ের রং মিশিয়ে বিক্রি করার সময় বিনষ্ট করে দেওয়া হয়েছে, আরও বেশ কয়েকটি দোকানে সচেতন মূলক ও জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায় আমাদের জানাই পঞ্চগড়ের সকল উপজেলা হাট বাজারগুলোতে আমরা ভ্রাম্যমাণ আদালতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করব
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক,জনাব এ এস এম মাসুম-উদ-দৌলা আমাদের বলেন এই অভিযান চলমান থাকবে।



















