বীরগঞ্জ উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৩:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১৪ Time View
দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রমিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী ধনঞ্জয় চন্দ্র দাস এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
উপদেষ্টাগণ সাবেক কাউন্সিলর মোঃ মেহেদী হাসান, সাবেক ছাত্রদল নেতা মোঃ আক্কাস আলী, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম (দুলাল), জনাব মোঃ মাসুদ পারভেজ পল্লব বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক বীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক,ও বিশেষ অতিথি বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফুল জামান দৌলা খান, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মোয়াজ্জেম সরকার (রুবেল)।
জনাব মুহাম্মদ আসাদুজ্জামান বাবু
বীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আহবায়ক।
বীরগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খাইরুল ইসলাম,
সাবেক সভাপতি শাহীন সরদার বীরগঞ্জ উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ও বীরগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক।
এ সময় বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















