বিক্ষোভ কর্মসূচি
- Update Time : ০৮:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৮ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী নয়ন চন্দ্র পোদ্দার, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. মোয়াজ্জেম হোসেন, হেড অ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টট্যান্ট মো. আলমগীর কবির, নামজারী সহকারী মো. সোহেল রানা প্রমুখ ।
বক্তারা বলেন, বর্তমান বেতন কাঠামো বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
কর্মসূচির কারণে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ব্যাহত হয়।




















