নির্বাচনী জনসভা
- Update Time : ১০:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৪ Time View
বোদা উপজেলা প্রতিনিধি::পঞ্চগড় জেলার ময়দানদিঘী ইউনিয়নের বাজার ধানহাটি মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। এ সময় থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতাকালে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, নির্বাচনে জয়ী হলে ময়দানদিঘী ইউনিয়নসহ পঞ্চগড়-২ আসনের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিখাতে আধুনিক সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।
জনসভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য আরও সুসংহত করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ জনসভা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিএনপির সাংগঠনিক শক্তির দৃঢ় উপস্থিতি লক্ষ্য করা যায়।




















