শিরোনামঃ
নওগাঁর মান্দায় হাল চাষের সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে রায়হান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
উজ্জ্বল কুমার
- Update Time : ০৮:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪৪ Time View
জেলা প্রতিনিধি নওগাঁ::নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা গ্রামে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালের নিচে চাপা পড়ে রায়হান হোসেন (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান কুসুম্বা ইউনিয়নের বারইপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় কৃষক মাইনুর রহমান জানান, “সকাল থেকে রায়হান আমার জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিল। আমি ও আমার স্ত্রী পাশের জমিতে কাজ করছিলাম। কাজ প্রায় শেষের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পিছনে ফিরে দেখি গাড়ির ড্রাইভার নেই।
রায়হানের ছোট ভাই কাছাকাছি জমির আইলে ছিল, সেও কিছু বলতে পারছিল না। পরে ট্রাক্টর গাড়ির কাছে গিয়ে দেখি রায়হান ফালের নিচে ক্ষতবিক্ষত হয়ে মরদেহ আটকা পড়ে আছে।”
নওগাঁ
Tag :




















