ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ২০৪ Time View
বিশেষ প্রতিনিধি::ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মশালা সম্প্রতি সাভারে একদিন ব্যাপী আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ, সিনিয়র রিজিওনাল কমপ্লায়েন ম্যানেজার মোঃ নাসিমুল হক, রকেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আরিফ বিল্লাহ, এজেন্ট ব্যাংকিং সাভার এরিয়া অফিসের ইনচার্জ এস.সি.এম আফাজ উদ্দিন, এবং সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় গ্রাহক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় প্রধান অতিথি ইবনুল হাসান বলেন, “ডাচ-ব্যাংলা ব্যাংক সারা দেশে ২৪০টিরও বেশি শাখা এবং ৫০০টিরও বেশি সাব-শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে সাড়ে ৬ হাজার, ফাস্টট্র্যাক রয়েছে ১৫০০, এবং এটিএম বুথের সংখ্যা প্রচুর। এছাড়া মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং এরিয়া অফিসের সংখ্যা ৭৭টি, এবং রকেটের ২ লাখ এজেন্ট রয়েছে। এসব সেবা একমাত্র গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য।”
তিনি আরও যোগ করেন, “আমাদের ব্যাংক শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশের সেরা ব্যাংক হিসেবে গ্রাহক সেবা প্রদান করছে। বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে এবং প্রতি বছর ১ লাখ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করা হচ্ছে নতুন প্রযুক্তি ও গ্রাহক সেবার জন্য।”
কর্মশালায় অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য বিশেষ প্রস্তাবও ঘোষণা করা হয়। বর্তমানে ব্যাংকটির হাউজ লোনের সুদের হার ১০% এবং টেকওভার লোনের সুদের হার সাড়ে ৯%।
গ্রাহকরা সেবা পেতে কোনো ধরনের সমস্যায় পড়লে, তারা ডাচ-ব্যাংলা ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে পারবেন।




















