কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১১ Time View
কালিগঞ্জ ব্যুরো::সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলা রতনপুর পি ডি কে ফুটবল মাঠ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।রতনপুর ইউনিয়ন জামায়াতের আমীর কারী আফতাবুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
এ সময় তিনি বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান, রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আলিম আল রাজি(টোকন)সহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ।




















